বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শুক্রবার গ্যাস থাকবে না

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে শুক্রবার গ্যাস থাকবে না

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় আগামী বৃহস্পতিবার রাত দশটা থেকে শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

এসময় তারা জানান, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এর অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি, রাত দশটা থেকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা পর্যন্ত মোট একুশ ঘন্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এসময় আশেপাশের কোন কোন এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।