দিপু ভূঁইয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দিপু ভূঁইয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রূপগঞ্জের তারাবো পৌরসভা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণসংযোগ ও পথসভায় দিপু ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। উল্লেখ্য, কাজী মনিরুজ্জামান মনির নিজেও রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে তিনি দিপু ভূঁইয়ার হাতে ধানের শীষের দায়িত্ব তুলে দিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন।
এসময় দিপু ভূঁইয়া বলেন, “রূপগঞ্জের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে একসাথে থাকতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীর ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
আজকের কর্মসূচির মাধ্যমে রূপগঞ্জে বিএনপির ভেতরে ঐক্য আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের মতে, দিপু ভূঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জ বিএনপি এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং নির্বাচনী মাঠে দৃঢ় অবস্থানে রয়েছে।

