বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

একজন প্রার্থী টাকা দিয়ে ভোট হাতিয়ে নেওয়ার চেষ্টা করে: আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

একজন প্রার্থী টাকা দিয়ে ভোট হাতিয়ে নেওয়ার চেষ্টা করে: আশা

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া ও  বিএনপি প্রার্থী অ্যাডঃ আবুল কালামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারী) রাত ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদী পঞ্চায়েত কমিটি উদ্যাগে উল্লেখিত এলাকায় দোয়া শেষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নরর্পদী এলাকার সমাজ সেবক আবুল খায়ের প্রধানের সভাপতিত্বে  উঠান বৈঠক প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পূ্র্ব মুহুর্তে এদের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

তিনি আরো বলেন, নির্বাচন আসলে একজন প্রার্থী মসজিদ মন্দিরে টাকা দিয়ে  ভোট হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। আপনারা এই সামন্য টাকার কাছে আপনাদের বিবেক ও আপনাদের পবিত্র আমানত ভোট বিক্রি করবেন না। আমি এখানে এসে মা বোনদের কাছ থেকে গ্যাসের সমস্যার কথা জানতে পেরেছি। বিএনপি নির্বািচত হলে সর্ব প্রথম গ্যাসের সমস্যা সমাধান করা হবে।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাত্তারের সঞ্চালনায় দোয়া ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন।

দোয়া ও উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য আওলাদ হোসেন, বন্দর শহর বিএনপি সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল,  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। দোয়া ও উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন , কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাবিব মেম্বার, মনির মেম্বার, হাজী জাকির হোসেন,  আনোয়ার হোসেন,  সাহাদাত হোসেন, ফারুক, রিপনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।