বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ফাইল ছবি

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। অভিযানে গ্রেপ্তারকৃতদের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হোসেন মিয়া (৪০), সে মাদারীপুর জেলার শিবচর থানার সাহেবেরহাট এলাকার আলাউদ্দিনের ছেলে এবং মোঃ রিপন মিয়া (২৮), সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নয়ামাটি এলাকার খোরশেদ আলমের ছেলে।
র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পরিবহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল আগ্রাসন থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।