শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকা থেকে ইতি (৩২) নামের এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আমলাপাড়া এলাকার একটি পার্লার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত ইতি (৩২) ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর এলাকায় আনোয়ার হোসেন সেন্টুর স্ত্রী।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।