জয়ের পথে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতহাস গড়ে জয়ের পথে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মাঠপর্যায়ের পরিস্থিতি, দলীয় ঐক্য এবং স্থানীয় নেতাকর্মীদের সক্রিয়তা বিবেচনায় এ আসনে বিএনপি বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এ আসনে দিপু ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তবে ভোটের মাঠে তার অবস্থান তুলনামূলকভাবে দুর্বল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়ভাবে বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা এখানে বড় ভূমিকা রাখছে।
রূপগঞ্জ ঐতিহাসিকভাবেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে দলটির ভোটব্যাংক সুসংগঠিত ও সক্রিয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূঁইয়া পরিবারের প্রভাব এবং দিপু ভূঁইয়ার ব্যক্তিগত জনপ্রিয়তা।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে দিপু ভূঁইয়ার প্রতি সাধারণ মানুষের আলাদা আস্থা তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অন্যান্য কয়েকটি আসনে বিএনপির ভেতরে বিদ্রোহী প্রার্থীর কারণে দল কিছুটা চাপে থাকলেও রূপগঞ্জে সে ধরনের কোনো সংকট নেই। শুরুতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে দুলাল নামে এক ছাত্রদলের সাবেক নেতা মাঠে নামলেও দল থেকে তাকে বহিষ্কার করা হলে তিনি তার ভুল বুঝতে পেরে দিপু ভূঁইয়ার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ ছাড়া বিএনপির আরেক প্রভাবশালী নেতা কাজী মনিরুজ্জামান মনির প্রকাশ্যে দিপু ভূঁইয়ার পক্ষে মাঠে নেমেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনিও একসময় এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন তিনি সক্রিয়ভাবে দিপু ভূঁইয়ার পক্ষে কাজ করছেন। তার মাঠপর্যায়ের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। অনেকে ভাবতেন তাদের মাঝে রাজনৈতিক দূরত্ব ও কোন্দল আছে। সেই ভাবনায় ছাই দিতে একতা গড়ে ঐক্যের এক অনন্য নজির করেছেন তারা যা বিএনপির সারাদেশের সকল প্রার্থীদের জন্য দৃষ্টান্ত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, এবারের নির্বাচনে তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ। ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সমন্বিতভাবে প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের কোন্দল বা দ্বন্দ্ব দেখা যাচ্ছে না, যা নির্বাচনের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে রূপগঞ্জে ভোটের সমীকরণ আপাতত বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষেই যাচ্ছে। শেষ মুহূর্তে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন না হলে এ আসনে বিএনপির জয় অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। তারচেয়ে বড় বিষয় এখানকার ভোটাররা এখন দেশের মধ্যে সর্বোচ্চ ভোট প্রদান করে রেকর্ড গড়তে মাঠে নেমেছেন। যদি তাতে সফল হন তাহলে নির্বাচনে রূপগঞ্জে ইতিহাস তৈরি হতে পারে। আর এই ইতহাসে বিজয় এনে রেকর্ড গড়তে পারেন দিপু ভূঁইয়াও।

