বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৌচাক বোতল ফ্যাক্টরি রোডে এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালীর নলছিটি থানার মোহাম্মদ মনিরুল ইসলাম (৩৭) এবং তার স্ত্রী নুপুর বেগম (৩৫)। দম্পতি সিদ্ধিরগঞ্জের মৌচাকন এলাকার নাদিম আহমেদের বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, মনিরুল একই থানার সাহেবপাড়া নার্সারী গলির বাসিন্দা মোহাম্মদ রাসেল গাজী (৩৮) নামে আরেকজনের সঙ্গে যৌথভাবে মাদক ব্যবসা পরিচালনা করে। রাসেলও পটুয়াখালীর দশমিনা উপজেলার স্থায়ী বাসিন্দা। তার বাড়িতে অভিযান চালাতে গেলে পুলিশ দেখতে পেয়ে সে পালিয়ে যায়। রাসেলের স্ত্রী শিউলী বেগমের কাছ থেকে পুলিশ তার স্বামীর মাদক বিক্রয়ের ৬ লাখ টাকা জব্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছিল। গ্রেপ্তার দম্পতিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক রাসেল গাজীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।