বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ 

ফাইল ছবি

সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোনারগাঁ শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

বৃহস্পতিবার দুপুরে  ভট্টপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতাকর্মীরা প্রচারণা করতে গেলে বাধা প্রদান করে। এ ঘটনায় মুহাম্মদ গিয়াসউদ্দিনের ৫ কর্মী সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে  বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ফুটবল প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মোঃ ইব্রাহিম, হিমেল এবং ড্রাইভার নূর হোসেন মিলে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর  গ্রামে প্রচারণায় বৃহস্পতিবার অংশ নেন।   দুপুর একটার ফুটবল প্রতীকে নির্বাচনি প্রচারণা করতে গেলে সোনারগাঁ থানার শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেন আমাদেরকে ধাক্কা-ধাক্কি, হুমকি-ধামকি দেয়।  এক পর্যায়ে ভয়-ভীতিসহ গালমন্দ করে তাদের  কাছ থেকে এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয়। এসময় মারমুখী আচরণ করিয়া ফুটবল মার্কার নির্বাচনি প্রচারণা বাঁধা বিঘ্ন ঘটিয়ে বন্ধ করিয়া দেয়।

এ ঘটনায় বিকেলে ৫ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নীং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কোনভাবেই প্রচারণায় বাধা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।