বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভোটারদের হুমকী ধমকী দিচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী: মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোটারদের হুমকী ধমকী দিচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী: মান্নান

আজহারুল ইসলাম মান্নান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একজন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ভোটারদের নানা ভাবে হুমকী ধমকী ও ভয়ভীতি দেখাচ্ছে এতে কোন লাভ হবে না। ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন ভাবেই সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিবেন না। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনার প্রছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ কালে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে কোন মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না। স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে উদ্দেশ্যে করে বলেন, তিনি যখন এমপি ছিলেন, তখন সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়ন না করে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী রামরাজত্ব কায়েম করেছিলেন। এজন্য এবারের নির্বাচনে ভোটাররা তাকে দাত ভাঙ্গা জবাব দিবে।  
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলম রবি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকবুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোল্লা মোহ্হাম্মদ সাখাওয়াত,  সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক রিপন সরকার, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন ও ৭নং ওয়ার্ড যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।