আতিকুর রহমান নান্নু মুন্সী
বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী বলেছেন, মামুনুল হক ধোঁকাবাজ, আমাকে বলেছিলো ১১ দলের জোটে আপনাকে নারায়ণগঞ্জ-৩ আসন দেয়া হবে। কিন্তু করছে ধোঁকাবাজী। এসব হুজুরদের দিয়ে ইসলাম চলবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের আদমজী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন আয়োজিত এক উঠান বৈঠকে তিনি একথা বলেন।
বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, কিছু দল আছে, মুখে ইসলাম বললেও অন্তরে ইসলাম নাই। জামায়াত ইসলামের উপরে ইসলাম আর ভিতরে শয়তানী। একজন ইসলামী দলের নেতা হয়ে উল্টা পাল্টা কথা বললে, আমরা তা মেনে নিবো না।
নান্নু মুন্সী আরও বলেন, আমি যেখানে যাই, দাওয়াত ছাড়াই মানুষ উপস্থিতি হয়। আর এই উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আমরা জনসভা না করেও নিরব বিপ্লব ঘটাবো। কিছু কিছু প্রার্থী শুনতাছি কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু আমার ২/১ লাখও খরচ হয়নি। আমি আশা করি আপনারা বটগাছ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
পরে উঠান বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী তার বটগাছ মার্কা প্রতীক নিয়ে নাসিক ৬ ও ৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।
এসময় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাইজুল ইসলাম, আবদুর রহমান, নোমান দেওয়ান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আল-আমীন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

