ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন (জাহাজ প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়াকে সমর্থন জানান।
বুধবার ৪ ফেব্রুয়ারি উপজেলার হারারবাড়ী এলাকায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন দুলাল।
এসময় তিনি উপস্থিত বিএনপি নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন
মোহাম্মদ দুলাল হোসেন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। দুই মাস আগেও আমি বলেছি, ধানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষে ভোট করবো।

