বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ঝোপ থেকে জোড়া মৃত ভ্রূণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৩, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:০৩, ১০ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ঝোপ থেকে জোড়া মৃত ভ্রূণ উদ্ধার

ফাইল ছবি

​নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী পাচতলা কলোনীর সামনে একটি পরিত্যক্ত ঝোপ থেকে শুক্রবার বিকেলে পুলিশ সবুজ রংয়ের কাপড়ে মোড়ানো দুটি মৃত মানব ভ্রূণ উদ্ধার করেছে।
​
শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত ওই জায়গায় সবুজ কাপড়ে মোড়ানো সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। তারা জরুরি সেবা-৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কাপড়টি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়, কাপড়ের ভেতরে দুটি মৃত মানব ভ্রূণ রয়েছে।
​
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব আহম্মেদ জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পরই তিনি দল নিয়ে সেখানে যান এবং ভ্রূণ দুটি উদ্ধার করেন। 

​এসআই আফতাব আহম্মেদ আরও জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ভ্রূণ দুটি সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।