সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৩৮ ব্যবসায়ী সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

৩৮ ব্যবসায়ী সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত দিপু ভূঁইয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩৮টি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চেম্বার ভবনে এই তারা এ ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে চেম্বারের উদ্যোগে আয়োজিত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে আয়োজিত সভায় নারায়ণগঞ্জ চেম্বারের অধীনস্থ ৩৮টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত হন। 

মতবিনিময় সভার শুরুতেই অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় পর্বে ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা ও নানা সমস্যার কথা তুলে ধরেন।