সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রুপগঞ্জে ৫৫০ বোতল স্কাফ উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রুপগঞ্জে ৫৫০ বোতল স্কাফ উদ্ধার, আটক ২

ফাইল ছবি

‎‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৫৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার শামসুজ্জামানের ছেলে রবিন খান (২৮) এবং নবীর মন্ডলের ছেলে জিয়াউল রহমান (৩৮)।

‎র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা প্রাইভেট কার ব্যবহার করত বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব-১১ আরও জানায়, মাদকদ্রব্য নির্মূলে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।