সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আনুগত্যকে দল মূল্যায়ন করেছে: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আনুগত্যকে দল মূল্যায়ন করেছে: সাখাওয়াত 

এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি দলের বিশ্বস্ত মানুষ। ফ্যাসিস্ট সরকারের আমলে আমি দীর্ঘদিন দলের নানান দায়িত্বে ছিলাম। আমি কাজ করেছি, কাজ করতে যেয়ে আমি মামলা হামলার শিকার হয়েছি। শারীরিক ভাবে আমি নির্যাতিত হয়েছি জেল খেটেছি। আমার পরিবার নিগৃহীত হয়েছে, আমার ছেলেকে ডিবির হারুন অপহরণ করেছি। তবুও আমি বিএনপিকে ছাড়িনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, দলের প্রতি আমার আনুগত্যকে দল মূল্যায়ন করেছে। আমি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পছন্দ করি। এটি ক্ষমতা নয়, এটি গুরুদায়িত্ব। আমি এই দায়িত্ব পবিত্রতার সাথে পালন করবো।

তিনি বলেন, নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ শহর হলেও এখানে উন্নয়ন হয়নি। আপনারা দেখেছেন দেশের গুরুত্বহীন জায়গায়ও ব্রিজ হয়েছে। অথচ নারায়ণগঞ্জ সদর ও বন্দরকে আলাদা করে রাখা হয়েছে। আমি বন্দর ঘাট ও নবীগঞ্জ ঘাটে গেলে মানুষের পারপারের যে ছোটাছুটি, এটা আমাকে কষ্ট দেয়।