মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

|

চৈত্র ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় বাড়িঘরে হামলার শিকার পরিবারের পাশে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৫, ২৩ মার্চ ২০২৬

ফতুল্লায় বাড়িঘরে হামলার শিকার পরিবারের পাশে এনসিপি

ফাইল ছবি

ফতুল্লার লামাপাড়া এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে মধ্যযুগীয় কায়দায় বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায় একটি রাজনৈতিক দলের নামধারী সন্ত্রাসীরা। 

ঘটনার পর ভুক্তভোগী পরিবার নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সাথে হোয়্যাটসএপে যোগাযোগ করেন এবং তাদের উপর আক্রমণের বিষয়টি অবগত করেন।

খবর পাওয়ার পরপরেই সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন পুলিশকে এই বিষয়ে কঠোর অবস্থান নেয়ার কথা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন।

তবে ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী পরিবারের খোজ খবর নিতে সোমবার এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশক্রমে ঘটনাস্থলে যায় এনসিপি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলার আহবায়ক যুবায়ের সরদারের নেতৃত্বে জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ হামলার শিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। 

এসময় এনসিপির নেতাকর্মীরা সেখানে ভাংচুর, লুটপাট ও নারী নির্যাতনের প্রমান দেখতে পায়। হামলার ঘটনায় সমবেদনা প্রকাশ করেন এবং এমপি মহোদয়ের পক্ষ থেকে আশ্বস্ত করেন যে, এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

জেলা এনসিপির পক্ষ থেকে বলা হয়, প্রশাসন যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এর দায় প্রশাসনকেই নিতে হবে।