খায়রুল ইসলাম সজীব
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে এসপি অফিসে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর আগে দুপুরে সজীবকে আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে তিনি নিজ বাড়িতেই আছেন বলে দাবী করেন সজীব।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সজীব। এর কিছুক্ষণ পরেই তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। জিজ্ঞেসাবাদের জন্য তাকে আনা হয়েছে।
এর আগে বিকেলে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পোস্টকে সজীব জানান, গ্রেপ্তারের বিষয়টি গুজব। আমি গ্রেপ্তার হইনি। আমি বাড়িতেই আছি।

