রোববার, ২১ জুন ২০২৬

|

আষাঢ় ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গ্রেপ্তারের তথ্য গুজব, আমি তো বাড়িতেই : সজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৭, ২১ জুন ২০২৬

গ্রেপ্তারের তথ্য গুজব, আমি তো বাড়িতেই : সজীব

খায়রুল ইসলাম সজীব

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবের গ্রেপ্তারের বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন সজীব। বর্তমানের তিনি সোনারগাঁয়ে নিজ বাড়িতেই আছেন।

রোববার (২১ জুন) বিকেলে নারায়ণগঞ্জ পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সজীব।

তিনি জানান, আমি নিজেও মাত্র জানলাম আমি গ্রেপ্তার হয়েছি। এ ধরণের গুজব ছড়িয়ে একটি পক্ষ আমাকে ও আমার পরিবারকে হেয় করতে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দুপুরের পর থেকেই আমার ফোনে নেতাকর্মীরা ফোন দিচ্ছে। সকলে বলছে আমি নাকি গ্রেপ্তার হয়েছি। কে বা কারা এ গুজব ছড়িয়ে দিয়েছে। অথচ সকাল থেকে আমি নিজ বাড়িতেই আছি। রাজনৈতিকভাবে এ ধরনের ষড়যন্ত্র হয়, তবে যুবদলের নেতাকর্মীরা এসব আমলে নেয়না।