রোববার, ২১ জুন ২০২৬

|

আষাঢ় ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৪, ২১ জুন ২০২৬

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ছাত্রলীগের সক্রিয় সদস্য নিপু

নারায়ণগঞ্জ সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার জিমখানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার ২৩২/১ শাহসুজা রোডের মৃত জালাল উদ্দিনের ছেলে তমাল আহমেদ নিপু (৪০)।

পুলিশ জানায়, অভিযানে তাকে জিমখানা এলাকা থেকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।