বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

|

আষাঢ় ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে যুবলীগ নেতা বাবু শেখ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫১, ২৪ জুন ২০২৬

বন্দরে যুবলীগ নেতা বাবু শেখ গ্রেপ্তার

ফাইল ছবি

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার মামলায় যুবলীগ নেতা বাবু শেখ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেপ্তারকৃত বাবু শেখ বন্দর উপজেলার পুরান বন্দর কাজীবাড়ী এলাকার মৃত সহিদ হোসেনের ছেলে। ধৃতকে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় বুধবার  (২৪ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত  মঙ্গলবার   (২৩ জুন ) রাতে পুরান  বন্দর কাজীবাড়ীস্থ ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করা হয়।

মামলার  তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৫ আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর শাহীমসজিদ এলাকায বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর  আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে যুবলীগ নেতা বাবু শেখ সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।