বুধবার, ২৪ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খাল পরিষ্কারের সাতদিন পরেই আগের অবস্থা : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৬, ২৪ জুন ২০২৬

খাল পরিষ্কারের সাতদিন পরেই আগের অবস্থা : রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমরা এই জেলা প্রশাসকের কার্যালয়ের উল্টোপাশের খালটি সেদিন পরিষ্কার করলাম। সাতদিন পরে গিয়ে দেখি আগের অবস্থা। এগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে আমরা উদাসীন। পাশাপাশি জনসচেতনতাও আমাদের প্রয়োজন। সকলকে সম্পৃক্ত করতে হবে। আমি না মানলে আমাকে মানাতে হবে।

মঙ্গলবার (২৪ জুন) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ডিএনডি খালের পার্শ্ববর্তী অবৈধ কলকারখানার দূষণরোধে সচেতনামূলক সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আইনের প্রয়োগটা কঠোর হওয়া উচিত। যিনি আইন মানছেন তাকে পুরষ্কৃত করা উচিত। যিনি আইন মানছেন তাকে যদি আপনি সমাজে সম্মানিত করতে পারেন তাহলে অন্যরাও উৎসাহীত হবে।

তিনি আরও বলেন, যিনি আইন মানছে না এবং যিনি মানছের উভয়ের ক্ষেত্রে একই আইনের প্রয়োগ হলে মানুষ অনুৎসাহী হয়ে পড়ে। পানি দূষণের ফলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ক্যান্সারের রোগী বাড়ছে। বিসিকের আশেপাশে যারা আছেন বেশিরভাগই শ্বাসকষ্টের রোগী। এ সমস্যাগুলো সমন্বিত ভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে পরিবর্তন সম্ভব। 

তিনি বলেন, একজন বললেন এ জায়গাগুলো লক থাকে। লক কেন থাকবে? আমি কেন সেখানে যেতে পারবো না। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অনেক সততার আড়ালে অসৎ ব্যাবসায়ীদেরও আমরা চিনি। অনেক জায়গায় ইটিপি আছে। পরিদর্শনে গেলে সেটা চলে অন্যান্য সময় বন্ধ থাকে। এটি পরিপূর্ণ প্রয়োগ হলে নদী ও খালের এ অবস্থা হত না।