ফাইল ছবি
নারায়ণগঞ্জের ১৩নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি ফারুক মালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। একই সঙ্গে তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আল্লাহর দরবারে ফারুক মালের রুহের মাগফিরাত কামনা করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
এসময় খোরশেদ বলেন, ফারুক মাল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচি, মিছিল, সমাবেশ, হরতাল এবং নির্বাচনী কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
খোরশেদ আরও বলেন, রাজনৈতিক জীবনে ফারুক একাধিক মামলার আসামি হয়ে কয়েকবার কারাবরণ করেছেন। আমার সঙ্গেও তিনি একবার দীর্ঘ সময় কারাগারে ছিলেন। দলের জন্য তার ত্যাগ ও অবদান কখনো ভোলার নয়। আমার প্রত্যেকটি নির্বাচনে তার সক্রিয় ভূমিকা ছিল অনস্বীকার্য।
এর আগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফারুক।

