বুধবার, ২৪ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০০, ২৪ জুন ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

এর আগে গতকাল দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানার পাগলা পূর্বপাড়া বউবাজার এলাকায় ডিএম আহসান হাবীবের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- ফতুল্লার কুতুবপুর এলাকার রসুলপুর বাগানবাড়ী এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মো. মমিনুল হক (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মমিনুল হককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।