বুধবার, ২৪ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ছুরি ও লুণ্ঠিত টাকা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৯, ২৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ছুরি ও লুণ্ঠিত টাকা উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি এবং লুণ্ঠিত নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় লাইলী পাগলীর মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর মডেল থানার চর সৈয়দপুর এলাকার জাকির আলমের ছেলে মো. সিহাদ (২৭) এবং শাহজাহানের ছেলে রিয়াদ (২৬)।

পুলিশ জানায়, অভিযান চলাকালে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও লুণ্ঠিত ৯০০ টাকা উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।