ফাইল ছবি
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আড়াইহাজার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে একসাথে মাননীয় প্রধানমন্ত্রী যেমন আড়াইহাজার দেখতে চায় তেমন সমৃদ্ধ, উন্নত উপজেলা গড়ে তুলবো। আমরা সকলে মিলে এই আড়াইহাজারকে গড়ে তুলবো।
শনিবার (১১ জুলাই) রাতে আড়াইহাজারে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি। আল্লাহর রহমতে থাকবো ইনশাআল্লাহ সেই কথা দিচ্ছি।

