মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে সম্পৃক্ত হয়ে জনসম্পৃক্ত ইস্যুতে মানুষকে সাথে নিয়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। নারায়ণগঞ্জবাসীর স্বপ্নই আমার স্বপ্ন। আমি আমার স্বপ্নের কথা বলতে চাই না। নারায়ণগঞ্জবাসীর যে প্রত্যাশা যেরকম নারায়ণগঞ্জ তারা দেখতে চান। তাদের মতামতের ভিত্তিতে ও দিকনির্দেশনার ভিত্তিতে নারায়ণগঞ্জের পরিকল্পনা গ্রহণ করতে চাই।
রোববার (১২ জুলাই) বিএনপি নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানের কাছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি জেলাই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। তিনি নারায়ণগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের প্রথম সমস্যা ড্রেনেজ ব্যাবস্থা। আমাদের মাস্টারপ্ল্যান করার চিন্তা রয়েছে। যে ডিপার্টমেন্টগুলো এর সাথে সম্পৃক্ত তাদের এবং নারায়ণগঞ্জের সুশীল সমাজ, সাংবাদিক সমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে আমরা কাজগুলো করতে চাই। একটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করে প্রকল্প গ্রহণ করতে চাই।

