রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩১, ১২ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩২, ১২ জুলাই ২০২৬

না.গঞ্জে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অবস্থিত হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যার আহ্বান জানান।

এসময় প্রায় দেড় শতাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।