মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) রাতে মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূইঘর সরদারবাড়ি এলাকার মো. বদিউল আলমের ছেলে।
পুলিশ জানায় বুধবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাততলা ভবনের পাশ থেকে সাখাওয়াত হোসেন ওরফে মোহনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেপ্তারকৃতের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

