মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, কাল সারা দেশে নৈরাজ্য করার চেষ্টা করা হয়েছে। নিরীহ ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়া হয়েছে। এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। জাতীয়তাবাদী দল ভেসে আসেনি।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা শহীদ হয়েছেন। সকল আন্দোলনে বিএনপির অংশগ্রহণ থাকলেও এই আন্দোলন শুধু আমরা করেছি এটা আমরা কখনও বলিনি। ৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেও ক্রেডিট নেয়ার চেষ্টা করেনি। আমরাও ২৪ এ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও এর ক্রেডিট দাবী করি না। কিন্তু এক শ্রেনী ৭১ কে কুক্ষিগত করতে করতে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তেমনি আরেকটি গোষ্ঠীকে দেখছি ২৪ কে নিজের দাবী করতে করতে ২৪ কে মানুষের কাছে হেয় করছে।
তিনি আরও বলেন, অনেকে বলেন ওমুকে আসলে ওমুক হয়ে যাবে। ভয় পেয়ে যান। আমরা ভয় পাই না। অতীতে লড়াই করেছি। প্রয়োজনে ভবিষ্যতেও লড়াই করবো। যারা মোনাফেকের চরিত্র লালন করেন তাদেরই ভয় পাওয়ার কথা।

