শনিবার, ০৮ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কেন তৃণমূলকে মূল্যায়ন করেন না: মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৩, ৬ আগস্ট ২০২৬

কেন তৃণমূলকে মূল্যায়ন করেন না: মান্নান

আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, গতকাল ফেসবুকে দেখি শিবিরের হাতে ছাত্রদল মার খায়। প্রধান অতিথির কাছে আমার প্রশ্ন। কেন আমরা পাঁচ মাস না যেতেই শিবিরের হাতে বিএনপির লোক মার খাবে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আজকে যারা এই ষোল বছর জেল, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। তাদের আমরা মূল্যায়ন করি না। পাঁচ আগষ্টের পরে যারা এসেছে দল করতে আমরা তাদের মূল্যায়ন করি। কেন করি? অর্থের লোভে। আপনারা কেন তৃণমূলকে মূল্যায়ন করেন না।