নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কী পনেরো দিনের আন্দোলন? এটা সতেরো বছরের আন্দোলন। সতেরো বছর স্বৈরাচার হাসিনার বিরোধী আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আমরা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের শাওন, আড়াইহাজারের সিদ্দিক প্রান দিয়েছে। সেই আন্দোলনের শেষ পার্ট জুলাই। জুলাইকে কেন্দ্র করে সতেরো বছরের আন্দোলনকে নিঃশেষ করে দিতে পারেন না।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের অনেক নেতাকর্মীদের জেল খাটতে হয়েছে। অনেকে ব্যাবসা বানিজ্য হারিয়ে পথে বসেছে। এই আন্দোলন সতেরো বছরের আন্দোলনের একটি পার্ট।
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। এই দলকে দীর্ঘদিন ধরে জনপ্রিয় করে তুলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান। এই দল কখনও মিথ্যা প্র্যাক্টিস করে না। আমরা ষড়যন্ত্র করতে শিখিনি। আমরা সত্যের পথে চলা দল।
আসুন সকলে ভেদাভেদ ভুলে ফাও ক্রেডিট না নিয়ে সকলে মিলে আন্দোলন করে হাসিনাকে বিদায় করেছি এটা মেনে নিয়ে সকলে মিলে কাজ করি। তারেক রহমান যে সকল কথা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে। ছয় মাসে কী তিনি কম করেছেন? আপনারা যা আশা করেছেন তার চেয়ে অনেক বেশি করেছেন।

