বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জয় বাংলা স্লোগান: ছবি দেখে গ্রেপ্তারের দাবী সাখাওয়াতের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ১৪ অক্টোবর ২০২৬

জয় বাংলা স্লোগান: ছবি দেখে গ্রেপ্তারের দাবী সাখাওয়াতের

এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনি আদালতে রাজনীতি করতে চাইছেন, সেই ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে চাইছেন। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের আত্মার অভিলাষ পূরণ হতে দেবে না। কালকে যারা স্লোগান দিয়েছেন একে একে প্রত্যেককে ছবি দেখে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগানের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ফ্যাসিস্টকে এই দেশে স্থান দেয়া হবে না। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের একটি বুরল ঘটনা পাঁচ আগষ্ট ২০২৪। দেশে একটি সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার। তাদের তিনশো এমপি পালিয়ে গেছে মন্ত্রীরা পালিয়ে গেছে। তাদের নিষিদ্ধ করা হয়েছে, এই দেশের মানুষের ইচ্ছের প্রতিফলন হল তাদের নিষিদ্ধ করা।

তিনি আরও বলেন, তারা স্লোগান দিয়ে ঔদ্ধত্য দেখিয়ে আইনের ব্যাপ্তয় ঘটিয়েছে। আইন পদক্ষেপ নিবে এটাই জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ। ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, যারা মিছিল করেছে স্লোগান দিয়েছে তারা গ্রেপ্তার হবে। এদের গ্রেপ্তারে প্রশাসন ব্যার্থতার পরিচয় দিলে এর দায় তাদের নিতে হবে। যারা এই ঔদ্ধত্য দেখিয়েছে তাদের গ্রেপ্তার করে তাদের স্থান দেয়া হবে জেলখানায়। তারা জেলখানায় থাকার যোগ্য। 

তিনি বলেন, আমরা নিষিদ্ধ ছিলাম না। তবুপ আমি সাত বার জেল খেটেছি। আমাদের ডজন ডজন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আইনজীবী সমিতির কাছে অনুরোধ এই আদালত প্রাঙ্গনকে পবিত্র রাখতে হবে। আমাদের বিভেদের সুযোগ যেন নিতে না পারে সেদিকে সোচ্চার থাকতে হবে। আদালতপ্রাঙ্গনে যেন গুন্ডা পান্ডার উদ্ভব না হয় এ ব্যাপারে প্রশাসন সজাগ থাকবে দলও সজাগ থাকবে।