বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আইভীর বাড়ি ভাঙার হুশিয়ারি টিপুর!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৪, ১৪ অক্টোবর ২০২৬

আইভীর বাড়ি ভাঙার হুশিয়ারি টিপুর!

আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে হুশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় আইভির বাড়ির ইটও থাকবে না বলে হুশিয়ারি দেন টিপু। 

বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগানের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা লুকোচুরি করে এই আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা সেই মেয়র সাহেবকে বলতে চাই। বাড়িতে শান্তিতে ঘুমাতে দিয়েছি, আপনি শান্তিতে ঘুমান। নিষিদ্ধ জয় বাংলা স্লোগান দিয়ে যদি নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান তাহলে আপনার ওই হেয়াইট হাউজের ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনিও ভাল থাকবেন কীনা সন্দেহ।

তিনি বলেন, জনগণ আপনাদের পালাতে বাধ্য করেছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার আপনারা পালিয়েছেন। বিএনপি কখনও পালায়নি। আপনি যদি আর একবার আদালতে এসে জয় বাংলা স্লোগান দেন তাহলে জনগণ আপনাকে দাঁত ভাঙা জবাব দেবে।