বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ
নারায়ণগঞ্জে তীব্র গরম ও অতিরিক্ত তাপমাত্রায় জনসাধারণের দুর্ভোগ কমাতে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
তীব্র গরমে পানিশূন্যতা ও স্বাস্থ্যঝুঁকি থেকে মানুষকে সুরক্ষা দেওয়া এবং তাৎক্ষণিক স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের কল্যাণ ও সেবা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের প্রয়োজন ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা প্রশাসন।

