ফতেহ মোহাম্মদ রেজা রিপন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। জয় বাংলা নিষিদ্ধ স্লোগান। জয় বাংলা স্লোগান দিয়ে আর পূর্বের ন্যায় রক্ত গরম করার রাজনীতি কইরেন না।
বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগানের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন দুঃসময় ছিল তখন আওয়ামী লীগ ও তাদের আইনজীবীরা এই কোর্টে করেছে এর সুন্দর সুন্দর উদাহরণ রয়েছে। আমরা সেই রাস্তায় হাটি না।
তিনি আরও বলেন, আপা বাসায় তো আরামে ঘুমান। বাসায় আরামে ঘুমান। কী শর্তে, মুচলেকা দিয়ে জামিন নিয়ে এসেছেন। রাজনীতি করবেন না এই শর্তে। আমরা কী কোনদিন উনার বাসায় গিয়েছি? উনাকে ডিস্টার্ব করেছি? উনি কেন কোর্টের মত সংবেদনশীল জায়গায় এসে জয় বাংলা স্লোগান দিয়েছে।
তিনি বলেন, আপনার সাথে যারা ছিল রাতেই একজন কট। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

