ঢাকার বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া
ঢাকার বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া বলেছেন, শারদীয় দুর্গোৎসব সারা বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনায় এবছরের মত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার মনে হয় না কোথাও পূজা উদযাপন হয়েছে। আমি আশা করি আপনারা একমত পোষণ করবেন। এটা সম্ভব হয়েছে আমাদের সরকার প্রধান অক্লান্ত পরিশ্রম করেছেন। সকলে মিলে যেন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে পারি সেই উদ্যোগ তিনি নিয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, এবার বরাদ্দ বেশি ছিল। সেটা টাকা হোক, শাড়ি বা চাল হোক। পূজা উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের দাবী ছিল ছুটিটা যেন দুই দিন হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছুটি তিনদিন করে দিয়েছেন। সাথে সরকারি ছুটি দুই দিন, মোট পাঁচদিন। এটা উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।
তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন। এমপিরাসহ সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন। একজন আমি সকলকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, ঢাকা বিভাগের ১৩টা জেলাতেই একই চিত্র। আমাদের ডিআইজিসহ আমরা একসাথে মুভ করেছি এবার। কোথাও সাম্প্রতিক অসম্প্রীতির ঘটনা নেই। আপনাদের সকলের সহযোগিতা ছিল। প্রশাসনের কোর্ডিনেশন চমৎকার ছিল।
তিনি আরও বলেন, আমরা আশা করি সুশৃঙ্খল ভাবে আমরা কাজ করবো। নারায়ণগঞ্জবাসী প্রমাণ করবে তারা সুশৃঙ্খল। আমরা তো দেবীকে বিসর্জন দেবো। কিন্তু এই সাম্প্রতিক সম্প্রীতি ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবো আমরা।

