শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কদম রসুল প্রিমিয়ার লিগ-২০২৬-এর উদ্বোধনী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০১, ৩০ অক্টোবর ২০২৬

কদম রসুল প্রিমিয়ার লিগ-২০২৬-এর উদ্বোধনী আয়োজন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে কদম রসুল প্রিমিয়ার লিগ (কেপিএল)-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে কদম রসুল স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর উপজেলার সরকারি কদম রসুল কলেজ মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন এবং সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান গেলহান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কদম রসুল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রিমিয়ার লিগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।