বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কদম রসুল দরগাহ শরীফে বার্ষিক ওরশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৯, ২৯ অক্টোবর ২০২৬

কদম রসুল দরগাহ শরীফে বার্ষিক ওরশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ঐতিহাসিক নবীগঞ্জস্থ কদম রসুল দরগাহ শরীফে পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হযরত শাহ্ সৈয়দ বোরহান উদ্দিন (রঃ) আল-মিশরী'র বার্ষিক ওরশ মোবারক। গত ২৭ অক্টোবর (মঙ্গলবার) শুরু হওয়া এই তিন দিনব্যাপী ওরশ মোবারক আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) শেষ হবে (১৪৪৮ হিজরীর ১৫, ১৬ ও ১৭ জমাদিউল আউয়াল)।
​ওরশ মোবারকের দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ জমাদিউল আউয়াল (২৮ অক্টোবর, বুধবার) রাত ১০:০১ মিনিটে অত্যন্ত পবিত্র ও আবেগঘন পরিবেশে হযরত শাহ্ সৈয়দ বোরহান উদ্দিন (রঃ)-এর মাজার শরীফে গোসল ও গিলাপ চড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
​হাজী নূর মোহাম্মদ ওয়াক্ফ এষ্টেট (আল-আওলাদ) মোতোয়াল্লী কমিটি, কদম রসুল দরগাহ শরীফ-এর উদ্যোগে আয়োজিত এই পবিত্র উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো আশেকান ও ভক্তবৃন্দের ঢল নামে।
​এ সময় দরগাহ শরীফে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা। এছাড়াও দরবার শরীফের খাদেমবৃন্দ, দেশ-বরণ্যে ওলামায়ে কেরাম এবং পীর-মাশায়েখগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​গোসল ও গিলাপ চড়ানোর পর এক বিশেষ জিকির, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে খাস দোয়া প্রার্থনা করা হয়। ভক্তদের যিকির ও দোয়ায় সমগ্র দরগাহ প্রাঙ্গণ এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়।