সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ওলামা লীগের সভাপতি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ওলামা লীগের সভাপতি গ্রেপ্তার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ৷

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ৷

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলায়  মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, জানান, বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি  আব্দুল মোতালিবকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি। দীর্ঘদিন যাবত আত্নগোপনে ছিলেন।  সোমবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।