হটলাইন নাম্বার চালু করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
নারায়ণগঞ্জে অতিরিক্ত দামে পন্য বিক্রি, ভেজাল ও চাঁদাবাজি রোধে হটলাইন নাম্বার চালু করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আনুষ্ঠানিক ভাবে এই হটলাইন চালু করা হয়।
এসময় চেম্বারের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রমজান মাসে ব্যাবসায়ী ও ক্রেতাদের কথা চিন্তা করে আমরা এই হটলাইন নাম্বার চালু করেছি। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের বেশি দাম রাখলে, ব্যাবসায়ীরা ভোক্তার কাছে অতিরিক্ত মূল্য দাবী করলে কিংবা ভেজাল পন্য বিক্রি করলে এই হটলাইনে অভিযোগ করা যাবে। কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা ওজন ও পরিমানে কারচুপি হলে অভিযোগ করা যাবে।
তিনি আরও বলেন, এর বাইরেও ব্যাবসায়ীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা তদের নিরাপত্তার জন্য ব্যাবস্থা নিচ্ছি। কোন ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হলে এই হটলাইনে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ব্যাবসায়ের পরিবেশ ও ব্যাবসায়ীদের স্বার্থ নষ্ট হয় এমন পরিস্থিতি তৈরি হলেও ব্যাবসায়ীরা এই হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

