মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আবারও বিতর্কের কেন্দ্রে রাসেল, বিসিকে সংঘাতের আশঙ্কা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৭, ৮ মার্চ ২০২৬

আবারও বিতর্কের কেন্দ্রে রাসেল, বিসিকে সংঘাতের আশঙ্কা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিকের ঝুট ব্যাবসায়ী ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আবারও আলোচনায় এসেছেন। ধারণা করা হচ্ছে এঘটনার পরে বিসিকের ঝুট সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় এনসিপি নেতাকর্মীদের সাথে পুনরায় সংঘাতে লিপ্ত হতে পারে রাসেল।

গত ৩ মার্চ ফতুল্লার ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ'র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিনকে হাতেমের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল অবরুদ্ধ করে রাখেন। এসময় এনসিপি নেতাকর্মীদের সাথে রাসেলের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এসময় আল আমিনকে হাতেমের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবী করেন রাসেল। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে উদ্ধার করে আনে। 

৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পরপরই ২৯ আগষ্ট বিসিকের ঝুট সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান রাসেল। ফতুল্লায় শিল্পনগরী বিসিক এলাকায় গার্মেন্টসের ওয়েস্টেজ (ঝুট) ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটমা ঘটে বিসিক ২ নম্বর গেইটে ডান পাশের ৩ নম্বার গলিতে ‘মার্টিন নিট ওয়্যার, বিশাল নিট ওয়্যার’ এর সামনে। এ সময় উভয়পক্ষের প্রায় ১০-১২জন আহত হন।

এঘটনার পরে একাধিকবার বিসিকে ঝুট ব্যাবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাসেল গ্রুপের সদস্যরা একাধিকবার সংঘাতে জড়িয়েছে। এমপিকে অবরুদ্ধের পরে যেকোন মুহুর্তে পুনরায় দেশের অন্যতম বৃহৎ এই শিল্পাঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।