মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা অঞ্চল মাদকে জর্জরিত : আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৮, ৮ মার্চ ২০২৬

ফতুল্লা অঞ্চল মাদকে জর্জরিত : আল আমিন

আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ফতুল্লা অঞ্চল মাদকে জর্জরিত অবস্থায় আছে। লালপুর, তল্লা, কাশিপুর, নরসীংপুর, কুতুবপুরের রসুলবাগ এলাকায় মাদকের উপদ্রব বেশি। গতকাল লামাপাড়ায় হত্যাও হয়েছে। এই এলাকায় শ্রমিকেরাও বেতন নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের চিকার হয়।

রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ধলেশ্বরী নদীতে মাটি কাটা হচ্ছে। এর ব্যাপারে ব্যাবস্থা নেয়া দরকার। এছাড়াও বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটা আছে। এটার বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া প্রয়োজন। আমি অনুরোধ করবো মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান করা যায় কীনা।

জালকুড়ি থেকে পাগলা সড়কটি ভাল ছিল। এটি কেটে ফেলা হয়েছে, দুই বছর ধরে এটা পড়ে আছে। আমরা চাই এই কাজটা দ্রুত হোক। এই এলাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে।

গ্যাস চুরির কারণে কুতুবপুরে গ্যাসের ফ্লো থাকে না। এ বিষয়টিও দেখতে হবে। শহরের যানজট নিরসনে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমি আশা করবো প্রশাসন আরও তৎপর হবে।

তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের পর থেকে চেম্বার ও বিকেএমইএ শুরু থেকে কাজ করছে। আমি ব্যাবসায়ীদের সাধুবাদ জানাই। পাঁচ আগষ্টের পর আমরা যেভাবে কাজ করেছি, নির্বাচনের পরেও আমরা একসাথে কাজ করতে পারছি৷ এটি পজেটিভ দিক।