ফাইল ছবি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মা সহ সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।
রোববার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে এক বার্তায় নারীদের প্রতি শুভেচ্ছা জানান তনু।
এসময় তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আমার আম্মু সহ অন্য সকল নারীদের। যাদের অংশগ্রহণে আজকের বাংলাদেশ। বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের পথ সহজ হোক। ৭১ থেকে জুলাইয়ে অংশ নেয়া সকল নারীর প্রতি রইল শ্রদ্ধা। সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ হোক। জাতীর উন্নয়ন সম্ভব সকলের অংশগ্রহণের মাধ্যমে। নিপীড়ন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের চ্যালেঞ্জ।

