মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ থেকে দুইজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৫, ৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ থেকে দুইজন গ্রেফতার

ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একাব্বর আলী হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার নারায়ণগঞ্জের চানমারি ও কদমতলী থানা থেকে তাদের ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা ঝাঁকুয়াপাড়া গ্রামের মৃত আজিজ জুয়াড়-এর ছেলে মোঃ নুরু মিয়া এবং একই গ্রামের আব্দুর রশিদ হাজীর ছেলে মোজাম্মেল হক।

র‌্যাব জানায়, সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একাব্বর আলীর সাথে তার ভাগি শরীকের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। এই বিরোধের জের ধরে গত ৬ ফেব্রুয়ারি আসামিরা হাতে লাঠি ও সোঠা নিয়ে দলবদ্ধভাবে বাদীর জমিতে অনধিকারভাবে প্রবেশ করে জোরপূর্বক পানি দেয় এবং হালচাষ করতে থাকে।

ভিকটিম একাব্বর আলী তাদের বাধা দিলে আসামিরা একযোগে গালিগালাজ করে তাকে তাড়া করে। ভিকটিম মাঠ থেকে বাড়িতে ফিরে গেলে আসামিরা তার বাড়ির গেটের সামনে এসে হাতে থাকা লাঠি দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করেন এবং গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু ভিকটিম ৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯:১৭ ঘটিকার সময়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় মোঃ নুর আলম মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।