শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ২৬ মার্চ ২০২৬

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে আল আমিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনার পর নিহতের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর প্রায় আড়াইটার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

এসময় পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার খোঁজ নিয়ে সমবেদনা জানান আল আমিন।

নিহতের বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিত কর্মকর্তাদের ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেন এমপি আল আমিন। পাশাপাশি দুর্ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ফতুল্লা স্টেডিয়াম এলাকায় দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজের দাবি ছিল। দুর্ঘটনা এড়াতে দ্রুত সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তিনি পরিবহন চালকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।