রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তালের রস খাওয়ার ব্যতিক্রমী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২২, ২৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে তালের রস খাওয়ার ব্যতিক্রমী আয়োজন

ফাইল ছবি

প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য নারায়ণগঞ্জের ধনকুন্ড, ভাংগাপুল ও গোদনাইল এলাকায় আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে তাল রস বাগানের ব্যাতিক্রমী উদ্যোগ। এখানে দর্শনার্থীরা সরাসরি গাছ থেকে তালের রস সংগ্রহ করে পান করার এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শহরের মানুষকে গ্রামীণ প্রকৃতির কাছাকাছি আনা এবং প্রাকৃতিক খাদ্যের প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য। দর্শনার্থীরা নিজের হাতে গাছ থেকে তালের রস সংগ্রহ করতে পারবেন, যা সাধারণত শহুরে জীবনে সহজলভ্য নয়।

তারা জানান তালের রস শুধু সুস্বাদুই নয়, এটি স্বাস্থ্যকরও বটে। প্রাকৃতিকভাবে মিষ্টি এই পানীয় হজমে সহায়ক এবং শরীরে শক্তি জোগাতে কার্যকর। গরমের দিনে এটি শরীরকে সতেজ রাখতে বিশেষ ভূমিকা রাখে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়া বাগানসংলগ্ন লেকের মনোরম পরিবেশ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য।

আগ্রহীদের “তাল রস বাগান”–এর অফিসিয়াল পেজে যোগাযোগ করে আগাম তথ্য ও রিজার্ভেশনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।