সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে জনগণ: মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে জনগণ: মান্নান

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ও তার দলকে বিশাল ভোটের ব্যবথানে নির্বাচিত করে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এদেশের জনগণ। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ১৭ বছর ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছেন। প্রয়াত গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করেছেন। জনগণের দাবি আদায় করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসা মৃত্যু বরণ করতে হয়েছে। তাকে জেল খানায় তিলেতিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট  শেখ হাসিনা। সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ কালে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন।  
গণসংযোগ শুরুর পূর্বে আদমজীস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক নির্বাচনী সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ আসেন যাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। আজহারুল ইসলাম মান্নান একাধিক বার জেল জুলুমের শিকার হয়েছেন। সে জন্য আমাদের দলের সভাপতি তারেক রহমান তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। এ প্রতীক আমাদের সকলের। সকল বেদাবেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীককে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে এ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।    
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলম রবি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরা ও জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।