ধামগড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণা
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আজ গণসংযোগ গণজোয়ার হয়ে গেছে। এটাই প্রমাণ করে ধানের শীষ মার্কা জনগণের ধন। আমরা অবশ্যই বিজয়ী হবো। আমি এলাকার অধিবাসী। জনগণের মত আমিও দু্র্ভোগের শিকার। আমরা পরিকল্পনা করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো
সোমবার (২ জানুয়ারি) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ধানের শীষ মার্কা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বাংলাদেশ বিনির্মানে ৩১ দফা ঘোষণা করেছেন। এর মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের উন্নয়নের কথা বলা আছে। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
তিনি আরও বলেন, আমার নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। ভোটাররা আমাকে ইতিমধ্যে তিনবার নির্বাচিত করেছে। আমি আশা রাখি তারা আমাকে চতুর্থবারের মত নির্বাচিত করবে।

