সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনাই আমাদের রাজনৈতিক দায়িত্ব: মাসুদুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনাই আমাদের রাজনৈতিক দায়িত্ব: মাসুদুজ্জামান

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন নিউক্লিয়াস স্কুলের সামনের মাঠে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনে ‘খেজুর গাছ’ মার্কার প্রতি সমর্থন দিয়েছেন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ তারিখ খেজুর গাছ মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।

সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াতুল ইসলাম রানা, ফতুল্লা থানা বিএনপির রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন।

এছাড়াও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করেন।