ফাইল ছবি
সোনারগাঁও নোয়াগাও ইউনিয়নে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্।
এসময় তিনি বলেন আমাকে যদি আল্লাহ কবুল করেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমি নিজে কোনো দুর্নীতি বা অবৈধ অর্থে জড়াব না, কাউকেও জড়াতে দেব না। সীমিত পুলিশ ফোর্সের কারণে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কমিউনিটি ফোর্স গঠন (প্রতি ইউনিয়ন/ওয়ার্ডে ন্যূনতম ৫০ জন),প্রতি ইউনিয়নে মোটরবাইক,হাইওয়ে প্যাট্রোল,সিসিটিভি ক্যামেরা স্থাপন,তিনগুণ স্ট্রিট লাইট বৃদ্ধি করবো, বাসস্ট্যান্ড ও প্রধান বাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সী, সমন্বয়কারি মাওলানা আবুল কালাম আজাদী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

